শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে প্রথম দিন যাত্রী ৩ হাজার ৮৫৭

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিন বৃহস্পতিবার ৩ হাজার ৮৫৭ জন যাত্রী ভ্রমণ করেছেন। মেট্রোরেল চলেছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

সকাল ৮টায় মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেন আগারগাঁও ছাড়ে সাড়ে ৮টার দিকে।

মেট্রোরেলে চড়ার জন্য খুব সকালে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। বেলা ১১টা ৪৫ মিনিটে সেই লাইন আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ঠেকে। হাজারো মানুষ লাইনে ছিলেন। কিন্তু প্রথম দিনে তাদের আর মেট্রোরেলে চড়ার সুযোগ হলো না। শেষে হতাশ হয়ে ফিরে গেছেন তারা।

সরেজমিনে দেখা যায়, সময় যত গড়াচ্ছিল লাইনে থাকা মানুষদের ট্রেনে চড়ার সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছিল। আর তাই সাড়ে ১১টার পর থেকে লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে আসে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি।

দুপুর ১২টার পরও মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিচে শতাধিক মানুষের ভিড় ছিল।

তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ