শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ২ ব্যক্তির লাশ উদ্ধার

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমায় আবুল কাশেম (৫৫) ও উসানু মারমা (৩২) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুই ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আবুল কাসেম চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

উসানু মারমা রুমা এলিম চন্দনাপাড়া এলাকার ক্যাচিং মারমার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি পাড়া থেকে গরু কিনতে আসতেন। গরু নিতে এসে বৃহস্পতিবার স্ট্রোক করে মারা যান। পরে তার স্বজনরা মরদেহ নিতে এলে তাদের সহযোগিতা করতে যান স্থানীয় অংথোয়াইচিং মারমা ও উসানু মারমা। পরে বাড়ি ফেরার পথে অংথোয়াইচিং মারমা ও উসানু মারমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় পাশে থাকা ইট দিয়ে উসানু মারমার মাথায় আঘাত করেন অংথোয়াইচিং মারমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ