সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের কড্ডায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মাহমুদ বলেন, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশন এলাকার কড্ডা রেলক্রসিং পার হওয়ার সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী তাজ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে গিয়ে ২৫ জন আহত হন।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘ট্রেনটি কড্ডা রেলক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেওয়া ছিল না। সিগন্যালম্যানকেও দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে বাসটি কোনো কিছু না বুঝে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি বাসের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মদ বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন ২৫ জন। এদের মধ্যে বাবুল নামের একজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাসের যাত্রী সবাই শ্রমিক। কাজের জন্য ঠাকুরগাঁও হতে মুন্সীগঞ্জ জেলায় যাচ্ছিলেন।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে