সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে ২৬ তরুণীসহ আটক ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর উপজেলায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৬ তরুণী, হোটেলটির কর্মীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়। ওইদিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকার একটি আবাসিক হোটেলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের এনে পতিতাবৃত্তি করা হচ্ছিল। এছাড়াও হোটেলেটিতে মাদক সেবনসহ মেয়েদের দিয়ে ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে সাতজন খদ্দের, ২৬ তরুণী, হোটেলের ছয়জন স্টাফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হোটেল মালিক জসিম উদ্দিন শান্তসহ সবার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে