সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই ‘কারিগরি ত্রুটি’, আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম দিনেই নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর আগারগাঁও স্টেশন থেকে ছেড়ে গেছে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পরে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় টিকিট ভেন্ডিং মেশিন সাময়িকভাবে বিকল হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে ৮টা ৩৫ মিনিটের দিকে টিকিট মেশিনটি বিকল হয়ে যায়। পরে স্টেশনের এক নির্দেশনায় বলা হয় কাউন্টার থেকে টিকিট কিনতে।

লতিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগল না। দেরিতে ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা।’

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, ‘কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।’

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও স্টেশনে মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে শুরুতে কিছু বিশৃঙ্খলা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে