,

২০২৩ সালেও বিপর্যয়! কী ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে যে কয়েকজন ভবিষ্যৎদ্রষ্টা জনপ্রিয়, তাদের মধ্যে অন্যতম বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই রহস্যময় মানুষের বলে যাওয়া অনেক কথাই সত্যি হয়েছে বলে দাবি করা হয়। এজন্য তাকে বুলগেরিয়ার নস্ত্রাদামুস বলা হয়। ১২ বছর বয়সে ধুলোঝড়ে তিনি হারিয়েছিলেন চোখের দৃষ্টি। তবে তার মতে, এই ঘটনা ছিল শাপে বর। সৃষ্টিকর্তার আশীর্বাদ। কেননা তার পর থেকেই অন্তরের দৃষ্টিতে তিনি ভবিষ্যৎ চাক্ষুষ করতে পারেন বলে দাবি করা হয়। বলে গিয়েছিলেন আগামীর কথা।

রহস্যজনকভাবে তার অনেক কথাই মিলে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়। এমনকি টুইন টাওয়ার হামলার মতো ঘটনার কথাও তিনি বলে যেতে পেরেছিলেন। এই কারণেই তার ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দেন বহু মানুষও।

২০২৩ নিয়েও বেশ কিছু কথা বলে গেছেন তিনি। যদিও তা যে সুখবর বয়ে আনছে, এমনটা বলা যায় না। করোনা বিপর্যয় কাটিয়ে ২০২২ খানিক সুস্থির হয়েছিল। যদিও বছরের শেষভাগে এসে ফের করোনা সংক্রমণের আশঙ্কা গ্রাস করছে মানুষকে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, বাবা ভাঙ্গার কথাতেও লুকিয়ে আছে বিপর্যয়েরই ইশারা। তার মতে, প্রাকৃতিকভাবে ২০২৩-এ বহু আশ্চর্য ঘটনা ঘটবে। যার মধ্যে উল্লেখ্য হলো, পৃথিবীর কক্ষপথে পরিবর্তন। আপাতভাবে এ কথার গুরুত্ব হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না। তবে যদি তা হয়, তাহলে কিন্তু এর ফলে পৃথিবী বদলে যাবে অনেকটাই।

যে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখনই সারা পৃথিবী ত্রস্ত, তা কয়েক গুণ বেড়ে যাবে এর দরুন। তাতে পরিবর্তন আসবে জলস্তরেও, একইভাবে জনজীবনও মারাত্মকভাবে প্রভাবিত হবে। পৃথিবীর কক্ষপথের এই পরিবর্তনের কথাই বলে গিয়েছেন ভাঙ্গা বাবা। পাশাপাশি, তার অনুমান ‘সোলার সুনামি’ হতে পারে এই ২০২৩-এই। প্রায় বিরল এ ঘটনা। যা প্রযুক্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া জৈব অস্ত্রের ব্যবহারের ফলে পৃথিবী যে বিপদের মধ্যে পড়তে এমনটাও ছিল তার অনুমান। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের গতিপ্রকৃতির দিকে চোখ রাখলে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই মত অনেকের। সব মিলিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে ২০২৩-এর জন্য যে বিশেষ সুখবর নেই, তা বলাই যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড