,

‘অভিনয়’ করে রেফারির চোখে ধরা, লাল কার্ড পেলেন নেইমার

news-image

র্স্পোটস ডেস্ক : বিশ্বকাপ শেষে নিজ ক্লাবের হয়ে মাঠে ফিরতে শুরু করেছেন ফুটবলাররা। যাদের মধ্যে রয়েছেন নেইমার, এমবাপ্পেরাও। গতকাল বুধবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নেইমারের দল জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি ব্রাজিলিয়ান তারকার জন্য। এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুনিস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুনিসের আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ট্রার্সবার্গ।

ম্যাচের ৬১তম মিনিটে পেছনে থাকা স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এর পরের মিনিটেই স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড