,

ঢাকার বাইরে থেকেও মেট্রোরেলে চড়তে আসছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিন নিয়ে এসেছে স্বপ্নের মেট্রোরেল। উদ্বোধনের পরদিনই প্রথম যাত্রী হতে এই উড়াল ট্রেনের স্টেশনগুলোতে মানুষের ভিড় লেগেছে। এমনকি মেট্রোরেলে চড়তে অনেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও আসছেন।

সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, পৌষের কনকনে শীত উপেক্ষা করে অনেকেই এসেছেন সপরিবারে। কেউ কেউ ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে এসেছেন। স্টেশন ঘুরে অন্তত পাঁচ শতাধিক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে।
এদিন কাওরান বাজার থেকে সকাল সাড়ে ছয়টায় আগারগাঁও মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছেন

প্রথম দিন মেট্রোরেলে চড়তে গতকাল বুধবার মাদারীপুর থেকে ঢাকা এসেছেন মিঠু ও তার দুই সহকর্মী। তিনজনই সরকারি কর্মকর্তা। তারা বলেন, ‘মেট্রোরেলে ভ্রমণ করতে ভোর সাড়ে ছয়টায় কাওরান বাজার থেকে আগারগাঁও এসে লাইনে দাঁড়িয়েছেন। মেট্রোরেলে আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ী যাবেন, সেখান থেকে আবার ফিরবেন আগারগাঁও।’

মিঠু বলেন, ‘সকালে স্টেশনে এসে দেখি যাত্রীদের দীর্ঘ সারি। ১০ মিনিট পর পর ট্রেন এলেও সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার কেউ কেউ পরে এসেও লাইনের সামনে ঢুকে যাচ্ছেন। কাউকে কাউকে লাইন ছাড়াই আগেভাগে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। উদ্বোধনের পর প্রথম দিন যাত্রী বেশি হবে, সেটি চিন্তা করেই হয়তো নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়নি।’

তিনি বলেন, ‘ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মেট্রোরেলেও ভ্রমণ করেছি। সেসব দেশে সুশঙ্খলভাবে যাত্রী ওঠানামা করানো হয়। ভাড়াও অনেক কম। প্রতিবেশী অন্য দেশগুলোর চেয়ে ঢাকার মেট্রোরেলে তুলনামূলক ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে। ভাড়া সাশ্রয়ী হলে সর্বসাধারণের জন্য উপকার হয়।’

সকাল থেকে দীর্ঘ লাইনে টানা প্রায় আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, ‘অনেক উৎসাহ-আনন্দ দিয়ে পরিবারসহ মেট্রোরেলে ভ্রমণ করতে আগারগাঁও এসেছি। স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি। কখন ট্রেন পর্যন্ত পৌঁছাতে পারবো বলতে পারছি না। দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও এক ধরনের আনন্দ কাজ করছে। দেশে প্রথমবারের মতো চালু হওয়া মেট্রোরেলের পরিবারসহ চড়বো, এটা ভিন্ন এক উপলব্ধি।’

তিনি বলেন, ‘অন্য দেশে মেট্রোরেলের ভাড়া অনেক সাশ্রয়ী হয়ে থাকে। শহরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সা, অথচ মেট্রোরেলের ভাড়া কিলোমিটারে ৫ টাকা করা হয়েছে। যেহেতু এটি সরকারি গণপরিবহন ফলে ভাড়াটাও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা উচিত।’

রাজবাড়ী থেকে পরিবার নিয়ে মেট্রোরেলে চড়তে ঢাকায় এসেছেন রহিম মীর। তিনি বলেন, ‘পরিবার নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে ঢাকায় এসেছি। প্রথম দিন ট্রেনে ভ্রমণ করতে পারবো, সেটা ভেবে আমরা অনেক আনন্দ অনুভব করছি। তবে যেহেতু প্রথমবার ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, তাই আগামী সপ্তাহখানেক মানুষের বাড়তি চাপ থাকবে। অনেকে অনেক দূর-দূরান্ত থেকেও ভ্রমণ করতে ঢাকায় আসবেন। একটা সময় ধীরে ধীরে এটি স্বাভাবিক হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড