,

ভারতীয় কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু, দাবি উজবেকিস্তানের

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আজ বৃহস্পতিবার সিএনএন ও ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেসব শিশু মারা গেছে তারা নয়ডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়। ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে বিষাক্ত ইথিলিন গ্লাইকল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মারা যাওয়া শিশুরা এই সিরাপ বাড়িতে ২-৭ দিন ধরে দিনে ৩-৪ বার করে খেয়েছিল। উজেবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিক্যাল আমদানি করেছে।

এদিকে এই ঘটনায় বার্তা সংস্থা রয়টার্স মেরিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিক্যাল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সাড়া দেয়নি সংশ্লিষ্টরা। তবে ভারত সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড