,

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

নিহত সাদিকের চাচা বলেন, এ বছর সাদিক বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাস করেছে। তার আর কলেজে পড়াশোনা করা হলো না। আমরা এই হত্যার বিচার চাই। এই গুলি বন্ধ চাই

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন।

নিহতরা হলেন– বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার সাব্বির হোসেন সাদিক (২১) এবং একই ইউনিয়নের পূর্বফকিরপাড়া এলাকার নাজির হোসেন মংলু।

বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড়খাতা ইউনিয়নের সদস্য হাফিজুল ইসলাম বলেন, “বুধবার রাতে ১৫-১৬ জন চোরাকারবারি ভারতীয় গরু পাচারকারী চক্রের সহযোগিতায় গরু আনতে সীমান্তে যান। সে সময় ভারতীয় রানীনগর ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের টহল দলের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে আছে। আহতদের রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

নিহত সাব্বির হোসেন সাদিকের চাচা বলেন, “এ বছর সাদিক বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাস করেছে। তার আর কলেজে পড়াশোনা করা হলো না। আমরা এই হত্যার বিচার চাই। এই গুলি বন্ধ চাই।”

ওসি শাহ আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির