ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত

news-image

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নিহত হন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম (৩৮)। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যায় তার মেয়ে জয়নব আক্তার (২) ও একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার (১৭)।

আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ টন চিনি নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। ঘন কুয়াশায় ভাঙ্গাগামী প্রাইভেট কারটির চিনিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। কারে চালকসহ ৬ জন যাত্রী ছিল। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন ও তিনজন নিহত হন।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত লাবনী বেগমের মরদেহ হাইওয়ে থানায় ও বাকি নিহত দুজনের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান