টাইগারদের কোচ হয়ে ফিরছেন হাথুরুসিংহে

news-image

শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটকে এক ধাপ উপরে তুলেছিলেন। তার অধীনে বড় সাফল্য আসতে থাকে বাংলাদেশ ক্রিকেটে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে (২০১৭) খেলা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে (২০১৫) খেলার সাফল্য আসে হাথুরুর অধীনে।

হাথুরুর অধীনেই ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওই হাথুরুসিংহে আবার বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হয়ে ফিরছেন।

মঙ্গলবার রাতে সাকিব-তামিমদের হেড কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। তার জায়গায় আবার দায়িত্ব নিচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশ দলের হেড কোচ হন চন্ডিকা হাথুরুসিংহে। দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে। তার অধীনে ২১ টেস্টে বাংলাদেশ ছয়টি জয় পেয়েছে, ১১ ম্যাচে হেরেছে। এছাড়া ৫১টি ওয়ানডেতে ২৫ জয়, ২৩ পরাজয়ের সঙ্গে ফলাফল হয়নি চার ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২টি ম্যাচে চার জয় ও আট ম্যাচে হারের স্বাদ পেয়েছেন।

হাথুরুর বিদায়ের পর স্টিভ রোডস দায়িত্ব নেন। তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর রাসেল ডমিঙ্গোকে দায়িত্ব দেওয়া হয়। রাসেল ডমিঙ্গোর অধিনে বাংলাদেশ ক্রিকেট ‘ভালো-খারাপ’ এর মধ্য দিয়ে গেছে। তার সঙ্গে দলের সিনিয়দের সম্পর্ক ভালো যাচ্ছিল না। দলের ওপর তার প্রভাব ছিল না বলে নানান সময় অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান