সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করের টাকায় দেশের মহা অর্জন মেট্রোরেল : অর্থমন্ত্রী

news-image

বাসস : জনগণের করের টাকায় মেট্রোরেল হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে দেশের ‘মহা অর্জন’ বলে অভিহিত করেছেন। আজ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আপনাদের করের টাকা দিয়ে আমরা আজ একটি মহাক্ষণ উপভোগ করছি। মেট্রোরেল দেশের মহা অর্জন।’

মুস্তফা কামাল বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। প্রতিবছর ১৪ থেকে ১৫ শতাংশ আমাদের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে।’

তিনি বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার কথা ভেবে আপনারা কর প্রদান করেন। কর দেওয়া কেবল দায়িত্ব নয়, ভালো কাজও বটে।’

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করদাতারা কর কেন দেবেন তাদের কাছে এই প্রশ্নটা সব সময় থাকে। এখন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মেগা প্রকল্পগুলো তাদের চোখের সামনে এখন দৃশ্যমান।’

ভালোবাসার মাধ্যমে করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এনবিআর মনে করে কর প্রদানে আইনগত বাধ্যবাধকতা থাকলেও করদাতাদের তাতে বাধ্য করা যাবে না। করদাতারা যেন কর প্রদানে স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়, আমরা সেই কাজ করছি। একইসাথে কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।’

অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য কর ব্যবস্থাপনা আরও অটোমেটেড করতে হবে।’ তিনি বলেন, ‘মধ্যম আয়ের দেশে যেতে হলে করদাতার সংখ্যা অন্তত ১ কোটি ৮০ লাখে উন্নীত করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংবাদিক শাইখ সিরাজ প্রমুখ বক্তব্য দেন।

এনবিআর ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা