,

সারপ্রাইজের অপেক্ষায় মিম

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য রয়েছে বিশেষ সারপ্রাইজ। তবে তা এখনই নয়, সেটি তার কাছে ধরা দেবে আগামী বছর ৪ জানুয়ারি। কারণ এদিন মিম ও সনির প্রথম বিবাহবার্ষিকী। আর বিশেষ এই সারপ্রাইজ দেশে নয়, হবে দুবাইয়ে।

আর দিনকে স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় শহর দুবাইতে যাচ্ছেন এই দম্পতি। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে দুবাই যাবেন তারা। এমনটাই জানিয়েছেন মিম।

তিনি বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমাদের এবারের সফর। প্রথম বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতেই দুবাই যাচ্ছি। সেখানে সনি আমাকে সারপ্রাইজ দিবে। তাছাড়া সেখানে আমরা নিউ ইয়ার উদযাপনও করব। সব ঠিক থাকলে ৮ জানুয়ারি ঢাকায় ফিরব। দেশের ফিরেই কাজ শুরু করব।’

উল্লেখ্য, ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে চলতি বছর ৪ জানুয়ারি মালা বদল করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির