সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষ এখনো লাঙ্গলের ওপর আস্থা রাখেন: জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশাল ব্যবধানে পর পর দুইবার রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সব কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এ উপলক্ষে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন জি এম কাদের।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।’

রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা