শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে থাকা মেসির ঘরকে জাদুঘর বানাল কাতার

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির স্মৃতিকে ধরে রাখতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে কাতার প্রশাসন। বিশ্বকাপের সময় থাকা তার ঘরকে ছোট একটি জাদুঘরে পরিণত করা হয়েছে।

কাতারে আর্জন্টিনা দল কোনো হোটেলে থাকেনি। মেসি-দি মারিয়ারা কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আস্তানা গেড়েছিলেন। সেখানেই মেসি যে ঘরে থাকতেন সেটিকে নিয়ে এই নতুন পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ নিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি স্থানীয় একটি সংবাদপত্রে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন সেই ঘরে কোনো রকম বদল করা হয়নি। সেখানে আর কেউ থাকতে পারবেন না। তবে সেই ঘর দেখতে কেউ আসতেই পারেন। মেসির ব্যবহার করা অনেক জিনিস সেই ঘরে রয়েছে। সেগুলি কাতারের জন্য খুব মূল্যবান। গর্বের। তাই সেগুলি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই দেশেই যে মেসির মতো ফুটবলার বিশ্বকাপ জিতেছেন সেটাও আমাদের কাছে গর্বের।’

কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মেসি যে ঘরে থাকতেন সেটি এভাবেই বদলে ফেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মেসির হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তারা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ