সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পমফ্রেট মাছের তন্দুরি

news-image

নিউজ ডেস্ক : বন্ধুদের পানীয়ের সঙ্গে ঝাল ঝাল কিছু খাওয়াতে চাইলে মুখরোচক খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন পমফ্রেট মাছের তন্দুরি। বানানোও সহজ, খেতেও সুস্বাদু।

উপকরণ

১। পমফ্রেট মাছ: ২টি

২। আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

৩। হলুদ গুঁড়া: ১/২ চা চামচ

৪। লেবুর রস: ১ চা চামচ

৫। কাঁচামরিচ বাটা: তিন টেবিল চামচ

৬। টক দই: ১/২ কাপ

৭। গরমমশলা গুঁড়া: ১/২ চা চামচ

৮। সাদা তেল, লবন, চাটমশলা, মাখন: পরিমাণ মতো

৯। বেসন: ২ টেবিল চামচ

১০। ধনেপাতা: ঐচ্ছিক

প্রণালী

১। প্রথমে মাছগুলি ধুয়ে দু’পিঠে ছুরি দিয়ে অল্প করে চিরে নিন, যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। এ বার একটি পাত্রে আদা-রসুন বাটা, পাতিলেবুর রস ও মরিচ গুঁড়া নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তাতে দিয়ে দিন পরিমাণ মতো লবন। মাছের উপর এই মিশ্রণ ভাল করে মাখিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। তবে গোটা মিশ্রণটি লাগিয়ে ফেলবেন না।

২। ১ ঘণ্টা পর ফ্রিজ থেকে মাছ বার করে আরও এক বার মশলা মাখিয়ে নিন। তার পর আবার ফ্রিজে ঢুকিয়ে দিন মাছ।

৩। অন্য একটি বাটিতে দই, কাঁচামরিচ বাটা, লেবুর রস, গরমমশলা গুঁড়া এবং নামমাত্র বেসন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ফ্রিজ থেকে বার করার পর এই মিশ্রণটি মাছের দু’পিঠে মাখিয়ে নিয়ে বেকিং ট্রেতে রাখুন। একটি তুলি দিয়ে মাছের গায়ে সামান্য তেল মাখিয়ে দিন।

৪। অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মাছগুলি রেখে ৪ মিনিট রোস্ট করুন। ২ মিনিট রেখে ২০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরও ৩ মিনিট রোস্ট করুন।

৫। মাছ অভেন থেকে বার করে একটি উঁচু কানার পাত্রে সেগুলিকে রাখুন। এ বার একটি ছোট পাত্রে এক টুকরো গরম কয়লার টুকরো রেখে উপরে ঢাকা দিয়ে দিন। ১ মিনিট পর বার করে পরিবেশন করুন। খাওয়ার আগে মাছের উপর চাটমশলা ও ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য