শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন আজ: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ বাংলাদেশের জনগণের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ অর্জন করেছে একের পর এক স্বাধীনতার সুবর্ণ অর্জন। দেশের অর্জনে যুক্ত হয়েছে হিরন্ময় পালক।

আজ বুধবার মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের মাঠে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অর্জন গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান মেট্রোরেল দৃশ্যমান। মানুষ বলে শেখের বেটি দেখিয়ে দিয়েছে- নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে। মেট্রোরেল করে তিনি আবার প্রমাণ করলেন ‘ইয়েস উই ক্যান’। বাঙালি বীরের জাতি, চোরের জাতি নই। কোনো অপবাদ মাথা পেতে নিব না।

বিএনপি আগুন সন্ত্রাস করলে সেটা কঠোর হস্তে দমন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে অনিয়মের কথা বলছে। সরকারের সমালোচনা করা বিএনপির রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যতদিন এ বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, পাখি গান গাইবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম এ বাংলায় মুছবে না। সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। তিনি সাদাসিধে জীবনযাপন করেন। লন্ডনে চাকরি করেন, বাসে যাতায়াত করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ