,

আমি অনেক খুশি হয়েছি: জাইকা প্রতিনিধি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষের স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ি স্টেশনে নামফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন তিনি।

মেট্রোরেলের অন্যতম সহযোগী জাপানের উন্নয়ন সংস্থার (জাইকা) বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তামোহিদ বক্তব্যের শুরুতে বাংলায় বলেন, ‘আমি এখানে এসে অনেক খুশি হয়েছি।’

জাইকার প্রতিনিধি বলেন, ‘ঢাকার সাধারণ মানুষের নিত্যদিনের চলাচলে এই সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নিরাপদ পরিবহন, বিশেষ করে নারীদের জন্য।’

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনিরো বাংলায় বলেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমি আরও গভীর করতে চাই।’

ইওয়ামা কিমিনিরো বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন রাষ্ট্রদূত হিসেবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমি কাজ করে যাব। এই দ্রুতগতির নিরাপদ পরিবহন সেবার মধ্য দিয়ে ঢাকার চেহারা বদলে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড