,

বিশ্বের কোন দেশে কবে মেট্রোরেল চালু

news-image

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বহু প্রতীক্ষিত এ গণপরিবহন আজ বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনের প্রথম যাত্রীও তিনি। সঙ্গে ২০০ অতিথি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোতে উঠতে পারবেন যাত্রীরা। এ মেট্রোরেল হচ্ছে দেশের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত ট্রেন। চলাচল করবে স্বয়ংক্রিয়ভাবে। মেট্রোরেলের টিকিট পুরোপুরিই কম্পিউটারাইজড। উত্তরার দিয়াবাড়িতে ডিপোয় একটি অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। সেখানে ট্রেন কোথায় কোথায় থামবে, কত সময় থামবে, কত গতিতে চলবে এর সবই আগে থেকে নির্ধারণ করে দেওয়া হবে।

২০২২ সালের ডিসেম্বরে এসে দেশে মেট্রোরেল চালু হলো। তবে দেড় শ বছরের বেশি সময় আগে বিশ্বে এই ট্রেনে যাত্রা করে। চলুন দেখে নেওয়া যাক, কোন দেশে কবে মেট্রোরেলে উঠেছে মানুষ।

বিশ্বে প্রথম মেট্রোরেল চালু হয় ইউরোপে। ব্রিটেনের লন্ডন শহরে ১৮৬৩ সালের জানুয়ারিতে লোকোমোটিভ রেলের সূচনা হয়। আর ১৮৯০ সালে এসে লন্ডন মেট্রোতে যুক্ত হয় ইলেকট্রিক রেল। এখন দেশটিতে প্রায় ৪০২ কিলোমিটার পথে মোট মেট্রোর ১১টি লাইনে ট্রেন চলে। প্রতিদিন চলে অন্তত ৫৪০ ট্রেন। ২৭০টি স্টেশনে যাত্রী ওঠানামা করানো হয়।

ইউরোপের আরেক দেশ হাঙ্গেরিতে মেট্রোরেলের সূচনা হয় ১৮৯৬ সালে। রাজধানী বুদাপেস্টের বাসিন্দারা ওই বছরের মে মাসে এই ট্রেনে ওঠে। মেট্রোরেল চালু হওয়া তৃতীয় দেশ স্কটল্যান্ড। ১৮৯৬ সালের ডিসেম্বরে দেশটির গ্লাসগো শহরে এই ট্রেনের যাত্রা করে।

১৮৯৭ সালে মেট্রোরেল নেটওয়ার্ক বোস্টন সাবওয়ে চালু হয় যুক্তরাষ্ট্রে। আর ১৯০৪ সালের অক্টোবরে নিউইয়র্কে চালু হয় মেট্রোরেল। দেশটির দ্বিতীয় ব্যস্ততম মেট্রোরেল চলে শিকাগো শহরে।

১৯০০ সালের ১৯ জুলাইয়ে ফ্রান্সের প্যারিস শহরে চালু হয় মেট্রোরেল। ২০১৬ সালে প্যারিসে মেট্রোতে যাত্রী ছিল প্রায় ১.৫২ বিলিয়ন।

জার্মানির বার্লিনে ‘ইউ-বাহন’ নামে এই নেটওয়ার্কের যাত্রা শুরু ১৯০২ সালে। ১৫১ কিলোমিটর দ্যৈর্ঘ পথে মোট ১০টি লাইনে চলে এই ট্রেন, যার প্রায় ৮০ শতাংশই পাতাল ট্রেন।

এশিয়ায় প্রথম মেট্রো নেটওয়ার্ক চালু হয় জাপানে। দেশটির রাজধানী টোকিওতে ১৯২৭ সালে এই ট্রেনের যাত্রা। এরপর চীনের বেইজিং ও দক্ষিণ কোরিয়ার সিউলে চালু হয় মেট্রো।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় ১৯৮৪ সালে। পশ্চিমবঙ্গের কলকাতায় ওই বছরের অক্টোবরে এই ট্রেনের যাত্রা করে। দেশটির রাজধানী দিল্লিতে এই ট্রেনে মানুষ ওঠে ২০০২ সালের ডিসেম্বরে। এটি ভারতের অন্ততম ব্যস্ততম মেট্রো নেটওয়ার্ক।

বাংলাদেশে মেট্রোরেল চালুর দুই বছর আগে পাকিস্তানে এর যাত্রা শুরু। ২০২০ সালের অক্টোবরে দেশটির লাহোর শহরে এই নেটওয়ার্ক চালু হয়। এরপর আর কোনো শহরে এখনো এই ট্রেন চালু হয়নি।

আফ্রিকার দেশ মিসর, তিউনিসিয়া, আলজেরিয়া, ইথিওপিয়ায় মানুষও অনেক আগেই মেট্রোতে ওঠে। সূত্র: রেলওয়ে টেকনোলজি ডটকম

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড