সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝরাতে সালমানের বাড়িতে শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান আজ মঙ্গলবার ৫৭ বছরে পার দিলেন। গতকাল সোমবার রাতেই পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন সালমান। তার এই ‘বার্থডে পার্টি’তে হাজির ছিলেন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খান। সালমানের মতোই কালো রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন শাহরুখ। বন্ধুর হাতে হাত রেখে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শাহরুখ ছাড়াও সালমানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেক তারকাই। সালমানের বাড়িতে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, পুলকিত সম্রাটের মতো বলিউড অভিনেতারা। উপস্থিত ছিলেন সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। এ সময় সঙ্গীতার মাথায় চুমু খেয়ে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন সালমান।

শাহরুখ খান বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, সালমানের ‘টাইগার থ্রি’ ছবিও মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকেই। ‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবিতেও নাকি থাকবেন শাহরুখ!

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে