,

শীতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যার প্রমাণ মেলে তার ফেসবুক বা ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও তিনি ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন।

গতকাল সোমবার জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে যায় ইতিবাচক-নেতিবাচক কথায়।

মাসুদ রানা নকীব নামে একজন লিখেছেন, ‘প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হবে।’

একজন মজা করে বলেন, ‘এক সময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’

আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’

তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের রাতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরের মতো এবারও নিশ্চুপ জয়া।

প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না