,

শিক্ষার্থীদের হাফ পাস নেই, বীর মুক্তিযোদ্ধাদের টিকিট ফ্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা ভাড়া ছাড়াই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। তবে শিক্ষার্থীদের জন্য এতে কোনো হাফ পাস থাকছে না।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল বেলা ১১টা ১ মিনিটে উত্তরা স্টেশনে প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রোরেল। তবে প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ট্রেন চলবে। যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের সময় বাড়ানো হবে। সেই ট্রেনে কোনো হাফ পাস থাকছে না।

সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘আমাদের মেট্রোরেলের ভাড়া বর্তমান সময়ের আলোকে করা হয়েছে। যেসব দেশে ভাড়া কম তারা অনেক আগে তৈরি করেছে। ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনক করতে পারব না। তাই আমরা স্টেশন প্লাজা তৈরি করে সেখান থেকে আয় করব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মেট্রোরেলে অভ্যস্ত করার জন্য শুরুতে দুই স্টেশন চালু করছি। মানুষ অভ্যস্ত হয়ে গেলে তিন মাস পর এই অংশের সব স্টেশন খুলে দেব। মেট্রো রেলে তিন ফুটের কম উচ্চতার শিশুরা অভিভাবকের স‌ঙ্গে বিনা ভাড়ায় যাতায়াত কর‌তে পার‌বে।

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা, কমলাপুর পর্যন্ত চালু হলে ভাড়া হতে পারে ১২০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেলে যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯