শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ-ভিডিও ধারণকারী আটক

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দায়ের মামলায় সাগর আহমেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার র‌্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার জেলার বৌয়াকুড় স্টেশন রোড থেকে সাগরকে আটক করা হয়। সে নরসিংদীর বৌয়াকুড় মহল্লার আলমগীর বাড়িতে থাকে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, দুটি সিমকার্ড ও ধর্ষণের ভিডিও জব্দ করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাগর নরসিংদীতে ২২ বছরের এক তরুণীর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের দুটি ভিডিও ধারণ করে। সম্পর্ক না রাখলে এই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সাগর। পরে ওই তরুণীর কিছু নগ্ন ছবি ফেসবুকে আপলোডও করেন তিনি। সবশেষ ১৩ ডিসেম্বর সকালে ওই তরুণীকে শেষবার ধর্ষণ করেন সাগর। পরে ওই তরুণী নরসিংদীর সদর থানায় একটি মামলা করেন। এই মামলার ভিত্তিতেই সাগরকে আটক করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, অনেক মেয়ের সঙ্গেই সাগরের অবৈধ সম্পর্ক ছিল। মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী মামলা করার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের স্টেশন রোড থেকে সাগরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ