সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার বারে বাংলাদেশি বাবা-ছেলের মারামারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার একটি বারে ঢুকে মারামারি ও ভাঙচুরের অভিযোগে বাংলাদেশি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায় গ্রেপ্তারকৃত বাবার নাম সিরাজুল আলম খান এবং তার ছেলের নাম নাফুই খান। তারা গাজীপুর জেলার বাসিন্দা এবং চিকিৎসকের পরামর্শ নিতে তারা ভারতে গিয়েছিলেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাসের রাতে বারের দুই কর্মচারীকে লাঞ্ছিত এবং ভাঙচুরের অভিযোগে কলকাতার নিউমার্কেট এলাকা থেকে এক বাংলাদেশি ব্যক্তি ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি জানায়, গত রোববার রাত ১০টার দিকে অভিযুক্ত ওই বাংলাদেশি ব্যক্তি ও তার ছেলে নিউমার্কেট এলাকার ওই বারে প্রবেশ করে এবং কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। পরে এই মারামারি হিংসাত্মক রূপ নেয় এবং তারা একে অপরের দিকে থালা-বাসন ও গ্লাস ছুড়তে থাকে।

কলকাতা নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা জানান, মারামারির একপর্যায়ে রেস্তোরাঁর দুই কর্মী তাদের বাধা দিতে গেলে বাবা-ছেলে তাদের মারধর করেন। ওই দুই কর্মচারী গুরুতর আহত হয় এবং পরে তাদের এসএসকেএম হাসপাতালে নেয়া হয়।

পরে বার কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত দু’জনকে সেই বার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এখানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে তাদের গ্রেপ্তারের বিষয়ে জানিয়ে একটি ই-মেইল পাঠিয়েছি। আমরা তাদের ভিসা এবং পাসপোর্টের সত্যতা যাচাই করার জন্য অনুরোধ করেছি।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ