সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন শার্লিন ফারজানা

news-image

ইমরুল নূর
আবারও মা হয়েছেন শার্লিন ফারজানা। গত ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত এ অভিনেত্রী।

শার্লিন ফারজানা জানান, তিনি ও তার সন্তান দুজনেই ভালো আছেন। তার সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। কন্যার আগমনে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলেও জানান তিনি।

অনেকদিন থেকেই পর্দার আড়ালে রয়েছেন শার্লিন। শোনা গিয়েছিল চলতি বছরেই অভিনয়েই ফিরবেন তিনি কিন্তু সন্তান সম্ভবা থাকায় এবারও পর্দায় ফেরা হয়নি তার।

এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলো প্রথম সন্তান, নাম ইয়াসিন এহসান। তার দুই বছর পর এবার কন্যা সন্তানের মা হলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন শার্লিন ফারজানা। এর আগে একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের বাগদান সম্পন হয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত