,

ইউক্রেনে ৯০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন: জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎকেন্দ্র। দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্তের ফলে অন্ধকারে ডুবে আছে অনেক এলাকা। পূর্ব ইউরোপের এই দেশটির প্রায় ৯০ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই তথ্য সামনে এনেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘বারবার রাশিয়ান হামলার পরও পাওয়ার গ্রিড মেরামতকারী বিদ্যুৎকর্মীরা ক্রিসমাসের সময় অনেক লোককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে পারে। তবে সমস্যাগুলো এখনো রয়ে গেছে। বর্তমানে প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।’

সংবাদমাধ্যম বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পেতে লড়াই করছে।

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন