সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা রবিউল আলম গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি‌ জানান, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

কলাবাগান থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে শেখ রবিউল আলমকে পুলিশ বাসা থেকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে রবিকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

শেখ রবিউল আলম ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট) উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর