,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

news-image

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় অপর এক ট্রাক চালক আহত হয়েছেন।তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকামুখী সাইদুল ইসলামের পাথরবাহী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অপর এক চালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক