সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমা-রাশিয়ার তেল রাজনীতি: ফলভোগী ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর থেকেই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞাও আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা।

ইউরোপের সবচেয়ে বড় জ্বালানি তেল সরবরাহকারী দেশ রাশিয়া। এ নিয়েও নানা রাজনীতি করেছে রাশিয়া। নর্ড স্ট্রিম পাইপলাইনে ছিদ্র হওয়ার অজুহাতে দেখিয়ে ইউরোপে কয়েকবার তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন পুতিন।

রাশিয়াকে দমানোর জন্য সম্প্রতি জ্বালানি তেলের দাম নির্ধারণ করে দিয়েছে জি-৭ এবং ইইউভূক্ত দেশগুলো। এদিকে এই নির্ধারিত মূল্যে তেল বিক্রি করতে নাকচ করে দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউরোপ থেকে মুখ সরিয়ে নিয়ে ভারত এবং চীনের কাছে তেল বিক্রিতে মনোযোগ দিয়েছে রাশিয়া।

তেলের দাম নির্ধারণ করে রাশিয়ার পরিবর্তে নিজেদেরই ক্ষতি ডেকে এনেছে ইইউ এবং জি-৭। অপরদিকে আগের চেয়ে কম দামে তেল কিনতে পেরে লাভবান হচ্ছে ভারত। খবর দ্য ইকোনমিক টাইসের।

রাশিয়ার কাছ থেকে বর্তমানে সবচেয়ে বেশি তেল কিনছে তুরস্ক, ভারত এবং চীন। তবে এসব দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে এবং রাশিয়ার কাছ থেকে তেল না কেনার আহ্বান জানিয়েছে পশ্চিমারা।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অনেকটা নাখোশ ইইউর দেশগুলো। তবে ইতোমধ্যে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে দেশটি। দেশটি তাদের মোট জ্বালানির ৮০ শতাংশই আমদানি করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা