,

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে খবর বিবিসির। এ ঘাঁটিটি ইউক্রেন সীমান্তে থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোমারু বিমানের ঘাঁটি হিসেবে পরিচিত এই অ্যাঙ্গেলস এয়ারফিল্ডে সোমবার এ হামলা হয়। হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করে। তবে সেটির ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ভোরের অনেক আগে রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা খুব নিচ দিয়ে উড়ে আসা ইউক্রেনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ আহত রুশ বাহিনীতে কর্মরত তিনজন পরে মারা যান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অনেক ভিডিওতে অ্যাঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে।

সারাতোভের গভর্নর ‘কোনো ধরনের ঝুঁকি নেই’ বলে পরে অ্যাঙ্গেলস শহরের বাসিন্দাদের আশ্বস্তও করেছেন।

এর আগে মস্কো ৫ ডিসেম্বরও অ্যাঙ্গেলস ও রিয়াজান এলাকায় আরেকটি বিমানঘাঁটিতে হামলা এবং ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষে তিনজন নিহতের কথা জানিয়েছিল। সেবার তারা দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছিল।

তবে কোনো হামলা প্রসঙ্গেই ইউক্রেনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

এ জাতীয় আরও খবর

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার