,

‘বাসর ঘরের চোর’

news-image

বিনোদন প্রতিবেদক : শিরিনের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হচ্ছে। চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। হিরনের মন খারাপ কারণ, সে জামিল নামের একজন ছেলেকে পছন্দ করে। এমন সময় বাড়িতে মানিক চোর প্রবেশ করে। সবাই বিয়ে বাড়ির আয়োজন নিয়েও ব্যস্ত এই ফাঁকে চোর শিরিনের ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে বস্তা বন্দী করে। হঠাৎ চোর বুঝতে পারে শিরিন তার ঘরের দিকে আসছে। তাই সে আত্মরক্ষার্থে খাটের নিচে ঢুকে যায়।

যেহেতু শিরিনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে তাই শিরিন বিষ খেয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করতে যায়। খাটের নিচ থেকে যা দেখে অনেক ভয় পেয়ে যায় চোর মানিক এবং শব্দ করে ফেলে। শিরিন উঁকি দিয়ে দেখে খাটের নিচে চোর। শিরিন চোরকে বলে ‘আমি তোকে বাঁচাবো যদি তুই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস। আর আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিস।’ মানিক কোন উপায়ান্ত না দেখে রাজি হয় ও শিরীনকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বৈশাখী টেলিভিশনের বিশেষ নাটক ‘বাসর ঘরের চোর’। মঈন খানের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, এনামুল হক হেলাল, রত্না বেগমসহ অনেকে।

নির্মাতা জানান, বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির