সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই দিনে জন্ম স্বামী-স্ত্রী-সন্তানের!

অনলাইন ডেস্ক : একই দিনে স্বামী-স্ত্রীর জন্মদিন। তাদের সন্তানও জন্ম নিয়েছে সেই একই দিনে। এমনই বিরল ঘটনা ঘটল আমেরিকায়। আলাবামা প্রদেশের হান্টসভিলের ক্যাসিডি এবং ডিলান স্কটের সন্তান জন্ম নেয় গত ১৮ ডিসেম্বর। এই নিয়ে ফেসবুকে পোস্ট করে হান্টসভিল হাসপাতাল কর্তৃপক্ষ।

পোস্টে লেখে, ক্যাসিডি এবং ডিলান স্কটকে অভিনন্দন। তারা সবেমাত্র তাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! এটি যেকোনো পরিবারের জন্য একটি আনন্দের সময়। কিন্তু এই পরিবারের জন্য এটি একটু বেশিই বিশেষ। কারণ তারা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! এমনটা হওয়ার সম্ভাবনা ১ লাখ ৩৩ হাজারে একটি।’

গত ১৮ ডিসেম্বর তাদের কন্যা সন্তান লেননের জন্ম হয়।

পরিসংখ্যান অনুযায়ী, স্বামী-স্ত্রীর জন্মতারিখ এক হওয়ার ঘটনা খুবই কম ঘটে। এই ধরনের মিলের সম্ভাবনা ১২ হাজারের মধ্যে একটি। আর এর থেকেও বিরল হল স্বামী, স্ত্রী এবং সন্তানের জন্মদিন একই দিনে হওয়া।

পরিসংখ্যানবিদদের মতে, মা-বাবা আর সন্তানের জন্মতারিখ একই হওয়ার ঘটনা প্রতি ১ লাখ ৩৩ হাজারে ১ বার ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য