,

এক বছর পর জানা গেল স্বাগতা-রাশেদের ডিভোর্সের খবর

news-image

বিনোদন প্রতিবেদক : বিচ্ছেদের এক বছর পর জানা গেল স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সংসারজীবনের ইতি টেনেছেন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল উল্লেখ করে স্বাগতা বলেন, ‘একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়।’

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না জানতে চাইলে স্বাগতা বলেন, ‘এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না