,

কামরাঙ্গীরচরে নারীর অস্বাভাবিক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম মনি আক্তার (৩০)।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ননদ সিমা আক্তার জানান, মনির বাবার বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জে। ঝাউলাহাটি চৌরাস্তায় স্বামী আল আমিনের নিজের বাড়িতে থাকতেন। আল আমিন নিউমার্কেটে একটি দোকানে চাকরি করেন।

তিনি জানান, তারা গতকাল রুপগঞ্জে মনির বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ করে কামরাঙ্গীরচরের বাসায় ফিরেন। তখন থেকেই তার মন খারাপ ছিলো। রোববার সকালে আল আমিন বাসা থেকে দোকানে কাজে চলে যান। এরপর একমাত্র মেয়েকে নিয়ে মনি এলাকার ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে এনে সেবন করেন।

তখন ননদকে তিনি জানান, কৃমিনাশক ওষুধ সেটি। এরপরই বমি করতে শুরু করেন। অবস্থার অবনতি দেখে তিনি নিজেই মনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন