,

নোয়াখালীতে পৃথক অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো. রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেন হোসেনের ছেলে মো.শাহাদাত হোসেন (২৮), চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো. আবদুর রহিমের ছেলে ইউসুফ হোসেন মিলন (২৩) ও ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২০)।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১১। এছাড়া একই দিন সন্ধ্যায় আরও এক অস্ত্রধারীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে পুলিশ।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক ব্যক্তিরা এলাকায় মারামারি, দাঙ্গাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আগেই মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব ১১ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় শনিবার রাতে মামলা দায়ের করে।

অন্যদিকে, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান