সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের পূর্বদিকের শহর বক্সবার্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে দশ জন মারা গেছে এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় অর্ধেকের অবস্থা গুরুতর এবং অন্য ১৫ জন গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে জরুরী পরিষেবা।

বিবিসি জানিয়েছে, তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাঙ্কারটি শনিবার সকালে বক্সবার্গের একটি হাসপাতাল ও বাড়ির কাছাকাছি একটি উড়াল সেতুর নিচে বিস্ফোরিত হয় পড়ে।

এই অঞ্চলের জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম এন্টলাদি এএফপিকে বলেন, ৬০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্যাঙ্কারটি উড়াল সড়কের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায় এবং প্রচণ্ড ধাক্কার কারণে সেটিতে আগুন ধরে যায়।

দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা কালে দুর্ভাগ্যবশত, ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ধাক্কায় একটি ফায়ার ইঞ্জিন এবং দুইটি গাড়ি উড়ে যায়। এতে ছয় দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন বলে জানান এন্টলাদি।

এদিকে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে তাম্বো মেমোরিয়াল হাসপাতালের দূরত্ব মাত্র ১০০ মিটার। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালটির ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত