সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শেষ হলো ইজতেমা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

রোববার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট তীরে মোনাজাত শুরু হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়। জেলা তাবলীগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে জেলা প্রশাসনের সহযোগিতায় হাজারও মুসুল্লি স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত হয়।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই জেলার নয়টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হয়। এতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।

তাবলীগ জামায়াতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দিন জানান, আমিন, আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এ ছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলীগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, সুন্দর পরিবেশে তিন দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লাখের অধিক মুসুল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ