মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি। জনগণ সঙ্গে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আমাদের আর কোনো শক্তি নেই, একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি।

টানা ১০ বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় রোববার (২৫ ডিসেম্বর) সকালে শুভেচ্ছা জানাতে গণভবনে যান তৃণমূল নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না। সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকদের পকেট থেকে বের হওয়া দল, যারা ভাসমান।

সরকারপ্রধান বলেন, কেউ একটু স্বাধীনচেতা হলে আমাদের স্বাধীনতাবিরোধী দলগুলো পছন্দ করে না।

এসময় সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান