,

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি মারা গেছেন। গতকাল শনিবার ৬৫ বছর বয়সে তিনি মারা যান। ইতালীয় মিডিয়ার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ফ্রাতিনি শনিবার রোমের একটি হাসপাতালে মারা যান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ২০০২-২০০৪ এবং ২০০৮-২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ১৯৯০-এর দশকে বার্লুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরও দু’টি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়া ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন এবং মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন। পরামর্শমূলক এই সংস্থাটি জনপ্রশাসনের তত্ত্বাবধান করে থাকে।

উল্লেখ্য, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ইতালির সোশ্যালিস্ট পার্টির সদস্য হিসাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন এবং পরে বার্লুসকোনির মধ্য-ডানপন্থি দলগুলোতে যোগদান করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড