,

মেকআপ রুমে মিলল নায়িকার ঝুলন্ত মরদেহ

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা মারা গেছেন। গতকাল শনিবার মহরাষ্ট্রের ওয়ালিব শহরে একটি সিরিয়ালের শুটিংয়ের সময় মেকআপ রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় , তুনিশা বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন। মরদেহ উদ্ধারের পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন,‘যারা তাদের আবেগ দ্বারা চালিত, তারা থামে না।’

‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তুনিশা। এই সিরিয়ালের শুটিং স্পট থেকেই তার মরদেহ উদ্ধার হয়েছে। অতি চঞ্চল হাসিখুশি এই অভিনেত্রীর মৃত্যুর খবরে মুম্বাইয়ের ছোট পর্দার জগতে নেমেছে শোকের ছায়া ।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে তুনিশার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে এর পেছনের কারণ জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। মাত্র ২০ বছর বয়সী তুনিশা ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়েছিলেন। শুধু টেলিভিশন সিরিয়ালেই নয়,‘ফিতুর’,‘বার বার দেখো’,‘কাহানি ২’,‘দুর্গা রানি সিংহ’,‘দাবাং ৩’-এর মতো সিনেমাতেও তুনিশাকে দেখা গেছে। কালারস টিভিতে তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির