শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন থাকতে দেশের স্বার্থ নষ্ট হতে দেব না : প্রধানমন্ত্রী

news-image

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না বলে মন্তব্য করে বলেন, “স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। ’৭৫- এ আমার পরিবারের সবাইকে হত্যার পরও ছোটবোন রেহানার সঙ্গে আলাপ করে দেশে ফিরে এসেছিলাম।

৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি খালেদা জিয়া নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা মানুষ মানেনি। আন্দোলনের কারণে তখন খালেদা জিয়া বাধ্য হয়েছিল আবার ভোট দিতে। এরপর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। তারপর আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। ”

শেখ হাসিনা বলেন, “সে সময় দেশের স্বার্থে আপোস না করার কারণে আওয়ামী লীগ সক্ষমতায় আসতে পারেনি। আমার লক্ষ্যই ছিল জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না। ”

তিনি বলেন, “আওয়ামী লীগ সক্ষমতায় আসার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাক্ষরতা হার বাড়ানো, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন করেছি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত আসার পর দেশ আবার পিছিয়ে যায়। ”

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।সোহরাওয়ার্দী উদ্যান এখন দলটির কাউন্সিলর ও ডেলিগেটদের পদচারণে মুখর হয়ে উঠেছে।

সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। দুর্নীতি, ভোট চুরি, ভুয়া ভোটার, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত খেলার জন্য।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ