কোভিডে বিপর্যস্ত চীন, একদিনে আক্রান্ত ৩ কোটি ৭০ লাখ

news-image

চীনে ভয়বাহ আকার ধারণ করেছে করোনাভাইরাস পরিস্থিতি।দেশটিতে এই সপ্তাহে প্রতিদিন অন্তত ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক বৈঠক থেকে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাদ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল হেলথ কমিশনের একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের কার্যতালিকায় লিপিবদ্ধ তথ্য থেকে ব্লুমবার্গ এ তথ্য জানতে পেরেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনেই চীনের মোট জনসংখ্যার ১৮% অর্থাৎ ২৪ কোটি ৮০ লাখ মানুষ সরাসরি করোনাভাইরাসের সংস্পর্শে এসেছে।

চীন সরকার গৃহীত শূন্য কোভিড নীতি দেশটির জনগণের চাপের মুখে প্রত্যাহার করার পর থেকেই দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। মৃত্যুও হচ্ছে। এ অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিয়েছেন মহামারি বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অর্থনীতিবিদ এরিক ফিল-ডিং। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী ৯০ দিনের মধ্যে চীনের জনসংখ্যার ৬০% অর্থাৎ প্রায় ৮৫ কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।

 

ঢাকা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান