,

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির কর্মীর মৃত্যু

news-image

বগুড়া ব্যুরো : বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক তে‌লের পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মতিউর রহমান (৪০)। তিনি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন। তবে তিনি ওই কোম্পানিতে কী হিসেবে কর্মরত ছিলেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি বলে জানান উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।

বগুড়া সদর থানা সূত্র জানায়, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, মরদেহ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে। ত‌বে কে বা কারা কী কার‌ণে এই হামলা কর‌ল তা প্রাথ‌মিক ভা‌বে নি‌শ্চিত হওয়া যায়‌নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ