,

বোমা বানাতে গিয়ে আহত যুবকের মৃত্যু

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবক মারা গেছেন। মৃত যুবকের নাম ইমরান হোসেন (২৬)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, বোমা বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে গতকাল দুপুরে আমাদের এখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে গতকাল রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের ভাই স্বপন বলেন, পূর্বশত্রুতার জেরে কেউ আমাদের গোয়াল ঘরে বোমা রেখে যায়। পরে ছাগল নিয়ে আসতে গেলে বোমার বিস্ফোরণ হয়ে আমার ভাই গুরুতর আহত হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ইমরান হোসেনকে গত ২১ তারিখে বোমা বিস্ফোরণে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। এখান থেকে চিকিৎসা দেয়ার পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯