শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়ান শহর কেমেরোভোতে বয়স্কদের জন্য কেয়ারহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে আরও ছয়জন আহত হয়েছেন। রাতজুড়ে আগুনে কাঠের দুইতলা বিশিষ্ট ভবনটির উপরের তলা পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, ত্রুটিযুক্ত বয়লারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদসংস্থা তাস বলছে, প্রাইভেট এই কেয়ারহোম অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। আগুন নেভাতে কয়েক ডজন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আজ শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই অঞ্চলের গভর্নর বলেছেন, এখন এই ধরনের স্থাপনা পরিদর্শন করা হবে। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাসকে বলেন, রাশিয়াজুড়ে বয়স্কদের জন্য অনিবন্ধিত অনেক কেয়ারহোম পরিচালিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া

আবু সাঈদের আত্মত্যাগে বদলে যায় আন্দোলনের চিত্র, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সাংবাদিকের

সুষম উন্নয়ন ও জবাবদিহির আহ্বান বিরোধীদলীয় নেতার

উগ্রবাদে ছাড় নয়, দুর্নীতিতেও কঠোর সরকার: প্রধানমন্ত্রী