সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে ভাড়াটিয়া উঠতে পারবেন না

news-image

নিউজ ডেস্ক : স্বপ্নের মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধনের দিনকে কেন্দ্র করে যেসব থানা এলাকায় মেট্রোরেল পড়েছে সেসব এলাকার বাসিন্দাদের এবং অফিস, আবাসিক হোটেলকে কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। উদ্বোধনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তাজনিত শর্ত উদ্বোধনের দিন ২৮ ডিসেম্বরের আগের রাত থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যেসব থানায় পড়েছে, সেসব এলাকার বাসিন্দাদের কারও বৈধ অস্ত্র থাকলে তা ২৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মেট্রোরেলের উদ্বোধনকে কেন্দ্র করে বেশ কয়েক দফা শর্ত দেওয়া হয়েছে বাসিন্দা এবং অফিস, আবাসিক হোটেল ঘিরে। উদ্বোধনের সময় এবং আগে পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগে থেকেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাত শর্তে

মেট্রোরেল
বলা হয়েছে, কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না। কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বেলকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না। ঐসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ঐদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না। ঐ এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে। মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে