শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইভিএমে কারচুপির করার সুযোগ নেই বরং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব: নির্বাচন কমিশনার

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার, সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেবেল ফিল্ড নিশ্চিতকরণে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সেই সময়ে প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলছি। এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। প্রয়োজনের দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে সমস্যা হলে এক্সপার্ট রয়েছে, তাৎক্ষণিক সমাধান করা হবে। ইভিএমে কারচুপির করার সুযোগ নেই বরং ইভিএমের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই রংপুর সিটি নির্বাচনে মনে কোনো সংশয় না রেখে নির্বিঘেœ কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। এসময় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানাগেছে, আগামী ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে রংপুর সিটির নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার ২২৯টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ