,

যুদ্ধে রাশিয়ার ১০০৯৫০ সেনা নিহত, দাবি ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার এক লাখ ৯৫০ জন সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ বাহিনী তিন হাজার ৫টি ট্যাঙ্ক, ৫ হাজার ৯৮৬টি সাঁজোয়া গাড়ি, ৪ হাজার ৬২২টি অন্যান্য গাড়ি এবং জ্বালানি ট্যাংকার, এক হাজার ৯৮৪টি আর্টিলারি ব্যবস্থা, ৪১৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২১২টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে।

এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আরও ২৮৩টি বিমান, ২৬৭টি হেলিকপ্টার, এক হাজার ৬৯৮টি ড্রোন এবং ১৬টি হাজার ধ্বংস হয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনীর এমন দাবি আল-জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৩০৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও অনেক বেড়েছে।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ করে হামলা চালাচ্ছে রাশিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯