মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের প্রতীক গাভি, দুধ খাওয়াচ্ছেন প্রার্থী

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে উৎসবমূখর পরিবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা দল বেধে এসে ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন।

ভোটারদের নজর কাড়তে ভোটের মাঠে প্রার্থীরা নিজেদের প্রতীক নিয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্রের আশেপাশে প্রার্থীদের নির্বাচনী সহায়তা বুথের পাশে দেখা যায় একটু ভিন্ন চিত্র। বড় সসপ্যানে জ্বাল দেওয়া হচ্ছে গরুর দুধ। গ্লাসে তুলে দেওয়া হচ্ছে গরম দুধ। ভোট দিতে আসা শ্রমিকদের এই দুধ দেওয়া হচ্ছে।

জেলার ঘোড়াঘাট থেকে আসা ট্রাকচালক সজিব বলেন, ‘আজ আমাদের ভোট। আমারা ভোট দিতে এসেছি। এখনো ভোট দেইনি। এখানে এসে দেখছি গাভী প্রতীকের প্রার্থীর নির্বাচনী সহায়তা বুথের সামনে অনেকেই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আমিও গ্লাস নিয়ে দাঁড়ালাম। প্রার্থী নিজেই আমাকে গরম দুধ দিলেন। শীতের দিনে গরম দুধ একটু হলেও ঊষ্ণতা দিচ্ছে।’

সদর উপজেলার মাঝাডাঙ্গা থেকে আসা ট্রাকচালকের সহকারী বলেন, ‘ওস্তাদের সঙ্গে ভোট দিতে এসেছি। সকালেই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। ঘুরতে ঘুরতে এসে দেখলাম সবাই গরম দুধ খাচ্ছে, তাই আমিও গ্লাসে দুধ নিয়ে খাচ্ছি।’

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুর ড্রাইভার বলেন, ‘আমি গাভী প্রতীক নিয়ে নির্বাচন করছি। ভোটাররা দূর দূরান্ত থেকে এসে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমি আমার শ্রমিক ভাইদের জন্য ১২ মণ দুধের ব্যবস্থা করেছি। সকাল থেকেই দুধ গরম করছি। শ্রমিক ভাইয়েরা এসে দুধ খেয়ে গরম হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। শীতের দিন একটু গরম দুধ কিছুটা হলেও গরমের পরশ দিচ্ছে।’

জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন। ভোটে হারি জিতি তাতে আফসোস নেই। সর্বদা শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করে যাব।

প্রধান নির্বাচন কমিশনার বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার আলী জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ৪ হাজার ৭৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা